করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে হোয়াইট হাউসে বাড়ছে উদ্বেগ

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ। তবে, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় কমেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শুক্রবার (০৮ মে) দেশটিতে করোনায় ১৬’শ ৮৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২৯ হাজারেরও বেশি মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারির শরীরে কোভিড নাইন্টিন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক কর্মকর্তার দেহে এই ভাইরাসের উপস্থিতি পাওয়ার পরদিনই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলারের দেহে করোনা শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসে ভাইরাসের সংক্রমণ নিয়ে বাড়ছে উদ্বেগ।

ডোনাল্ড ট্রাম্প বলেন, সে খুবই ভালো মানুষ। তবে তার করোনা পজেটিভ আসায় চিন্তার কারণ নেই। তার শারিরীক অবস্থা এখন ভালো। আমরা বিশ্বাস সে দ্রুত সুস্থ হয়ে উঠবে

করোনার ভয়াল থাবায় প্রায় বিপর্যস্ত মার্কিন অর্থনীতির চাকা। অর্থনৈতিক বিপর্যয়ে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার বেড়েছে ১৪ দশমিক সাত শতাংশ। এরই মধ্যে গত এপ্রিলে দেশটিতে চাকরি হারিয়েছেন প্রায় ২ কোটি ৫ লাখ মানুষ।

ল্যারি কুদলো বলেন, খুবই দু:খজনক যে, কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের বেকারত্ব সংখ্যা সবচেয়ে বেশি। এমন পরিস্থিতি দেখা দিতে পারে, বিষয়টি আগেই অনুমান করেছিলাম। তবে সুরক্ষার বিষয়টি মাথায় রেখে ব্যবসা-বাণ্যিজ্য খুলে দেয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

বিষয়টি স্বীকরে করে একে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবীহিন ঘটনা বলছে হোয়াইট হাউজ। খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান এই প্রেস সেক্রেটারি।

Comments (0)
Add Comment