সোমবার (১১ এপ্রিল) কার্গো ভিলেজ থেকে মোবাইল ও আরও কিছু সরঞ্জাম চুরির সময় তাকে হাতেনাতে আটক করে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত সিএনএফ এজেন্টের নাম মইন উদ্দিন। তিনি কাস্টমস কর্তৃপক্ষের কর্মী না হলেও তাদের অনুমতি নিয়ে আমদানিকারকদের সঙ্গে লিঁয়াজোর কাজ করছিলেন। মইন উদ্দিনকে হাতেনাতে আটক করেন বাংলাদেশ বিমানের সিকিউরিটি সুপার ভাইজার বেনজীর আহম্মেদ।
বিষয়টি জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শরিফ মোহাম্মদ ফরহাদ।