দক্ষিণ কোরিয়াতে কোরোনায় আক্রান্ত প্রবাসী বাংলাদেশি

দক্ষিণ কোরিয়াতে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক প্রবাসী বাংলাদেশি ।

মঙ্গলবার চার্টার্ড ফ্লাইটের বাংলাদেশে আটকে পড়া ইপিএসকর্মী ও শিক্ষার্থীরা ইনচন বিমানবন্দরে পৌঁছান। সেই বিমানের যাত্রীদের মধ্যে বাংলাদেশি প্রবাসী এক ইপিএস কর্মীর সংক্রমণ ধরা পড়ে।

ওই প্রবাসী বাংলাদেশির বয়স ৩৬ ও তিনি একজন পুরুষ।

সেই ইপিএস কর্মী মঙ্গলবার ইনচন এয়ারপোর্টে পৌঁছার পর গোয়াংমিয়ং স্টেশন থেকে কেটিএক্স ট্রেনে বিমান যাত্রীদের বিশেষ কম্পার্টমেন্টে উঠে নাজু স্টেশনে নামে। তখন তার কোন উপসর্গ ছিল না।

নিয়ম অনুযায়ী স্টেশনের কাছে সনবিয়ল জিল্লিয়োসোতে (পৃথকীকরণপূর্বক চিকিৎসা সেবাদানকারী ক্লিনিক) নমুনা নেয়া হয়।

জন্নাম স্বাস্থ্য ও পরিবেশ গবেষণা কেন্দ্র বুধবার সর্বশেষ পরীক্ষার ফলাফল অনুযায়ী তাকে করোন পজিটিভ ঘোষণা করে।

এখন তাকে গাংজিন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তাকে নাজু স্টেশন থেকে গ্রহণ করা সহকর্মীকেও করোনা টেস্ট করা হচ্ছে।

এছাড়া সোমবার ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সেই ফ্লাইটের সব যাত্রী, ট্রেনের সেই বগির সব যাত্রীসহ তার সংস্পর্শে আসাদের তদন্ত করা হচ্ছে।

Comments (0)
Add Comment