ইসরায়েল অ্যাপ দিয়ে ফিলিস্তিনিদের মোবাইলের তথ্য হাতিয়েছে

আল মুনাসিক নামের ইসরায়েলি একটি অ্যাপ ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি ডাউনলোড করেছে। ওই অ্যাপ ডাউনলোডের ফলে ইসরায়েল সরকারকে তাদের মোবাইলের যাবতীয় তথ্য জানার অধিকার দেওয়া হয়েছে।

বিশেষ করে ফিলিস্তিনি শ্রমিকরা ওই অ্যাপ ডাউনলোড করেছে। তাদের নিয়োগকারী ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ করতে হলে ওই অ্যাপ ডাউনলোড করতে হবে।

ইসরায়েলের বেসামরিক প্রশাসন জানিয়েছে, আল মুনাসিক নামের ওই অ্যাপ নিয়ে সমালোচনা হচ্ছে। সেটির পুরো সেটিংস পরিবর্তন করা হবে। তবে এখন পর্যন্ত তা অপরিবর্তিত আছে।

জানা গেছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আল মুনাসিক নামক অ্যাপ চালু করা হয়। ফিলিস্তিনিদের ডিজিটাল সেবা দেওয়ার নামে এটি ডাউনলোড করতে বলা হয়।

কিন্তু অ্যাপটি চালুর সঙ্গে সঙ্গে, অবস্থান, ফোন ক্যামেরা চালুর অনুমতি এবং মোবাইলের বার্তা ও নম্বরের তালিকায় প্রবেশের অনুমতি চাওয়া হচ্ছে।

সেই সঙ্গে বলা হচ্ছে, নিরাপত্তার স্বার্থে যে কোনো তথ্য অ্যাপ কর্তৃপক্ষ ব্যবহারকারীর মোবাইল থেকে নিতে পারবে। সেসব ব্যাপারে গ্রাহকের অনাপত্তি থাকার বিষয়টিও বাটন চেপে নিশ্চিত করে নেওয়া হচ্ছে।

সূত্র : হারেজ ডটকম

Comments (0)
Add Comment