ইরানে করোনা মোকাবেলায় ওজোনাইজার

ইরান করোনাভাইরাস মোকাবেলায় যুগান্তকারী উদ্ভাবন করেছে। ইরানের আমির কাবির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওজোনাইজার নামের একটি বিশেষ ধরনের যন্ত্র তৈরি করেছে।

ওজোনাইজার যন্ত্রে বাইরে থেকে কোনো ধরনের কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ দিতে হবে না। এটি বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে সেটাকে ওজোনে পরিণত করবে। এই ওজোন ব্যবহার করেই পরিবেশকে জীবাণুমুক্ত রাখা যাবে।

ওজোন অক্সিজেনেরই একটি প্রকারভেদ। তবে এটি বিষাক্ত। ওজোন পরিবেশকে জীবাণুমুক্ত করতে সাহায্য করে। ইরান বাসা-বাড়ি, অফিস-আদালত, হাসপাতাল, বন্দর ও টার্মিনালসহ বিভিন্ন স্থান জীবাণুমুক্ত করতে এই প্রযুক্তি ব্যবহার করবে বলে জানা গেছে।

ইরানে গত ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর, এই ভাইরাস মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইরানে ব্যাপক সংখ্যায় শনাক্তকরণ কিট, ভেন্টিলেটর ও মেডিক্যাল রোবট থেকে শুরু করে মাস্ক ও পিপিই তৈরিতে সফল হয়েছে ।

সূত্র: ইরান প্রেস।

Comments (0)
Add Comment