কুয়েতে অবৈধ ২৫ হাজার প্রবাসী বাংলাদেশিকে ফিরতেই হচ্ছে

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে করোনা পরিস্তিতিতে কুয়েতে সাধারণ ক্ষমার সুযোগ না নেয়া প্রবাসীদের আকামা নবায়ন হবে না।

দেশটিতে আকামাবিহীন প্রায় ২৫ হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। এমনকি জরিমানা দিলেও আকামা নবায়নের আর সুযোগ থাকছে না বলে জানিয়েছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এক লাখ ২০ হাজার অবৈধ প্রবাসীর জন্য সরকার জরিমানা এবং ভ্রমণের ব্যয় ভার বহনের পাশাপাশি তাদের বৈধভাবে দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। এসব আকামাবিহীন অবৈধ প্রবাসীর মধ্যে ১৫টি দেশের নাগরিক রয়েছেন। যারমধ্যে রয়েছেন বাংলাদেশের ২৫ হাজার অবৈধ প্রবাসী।

সেখানে থাকা প্রবাসীরা জানান, কুয়েতে বাংলাদেশ নিযুক্ত রাষ্ট্রদূত ও অ্যাম্বাসির কর্মকর্তার কাছে এই ২৫ হাজার লোকের ভিসা যেন রিনিউ করা হয় সে জন্য আবেদন জানানো হবে।

ইংরেজি দৈনিক আরব টাইমস জানিয়েছে, কুয়েতে সাধারণ ক্ষমার সুযোগ না নেয়া প্রবাসীদের আকামা নবায়ন হবে না। ফলে এসব অবৈধপ্রবাসীদের দেশে ফেরা ছাড়া আর কোনো উপায় নেই। এছাড়াও আইন লঙ্ঘনকারীদের নাম কালো তালিকাভুক্ত করা হচ্ছে, কারণ তারা এপ্রিল মাসে দেয়া দেশটির সুযোগ গ্রহণ করেননি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হাজির হতে ব্যর্থ হয়েছেন।

Comments (0)
Add Comment