গুগল সার্চে করোনাকে সরিয়ে, শীর্ষে চলচ্চিত্র ও আবহাওয়ার আপডেট

সারা বিশ্বে করোনা ভাইরাস নিয়ে জানতে চাওয়া মানুষের সংখ্যা কমেছে এতদিন পর মানুষ কিছুটা অন্যদিকে মনোনিবেশ দিয়েছে। যার প্রমাণ মিলেছে ইন্টারনেটের সার্চ ট্রেন্ডে। মূলত মহামারি সময় মানুষ করোনার তথ্য জানতে চেয়েছে বেশি।

গুগল সার্চ ট্রেন্ড অনুসারে, এপ্রিলের তুলনায় মে মাসে করোনা ভাইরাস নিয়ে জানতে চাওয়া মানুষের সংখ্যা কমেছে অনেকটাই।

মানুষ আগের মতো আর করোনাকে ভয় পাচ্ছে না। এই কারণে মানুষ ধীরে ধীরে আগের মতো ইন্টারনেটে সিনেমা এবং আবহাওয়ার তথ্য পেতে বেশি আগ্রহ দেখাচ্ছে।

সার্চ ট্রেন্ড অনুযায়ী, মে মাসে মোট সার্চের হিসাবে করোনা ভাইরাসের স্থান ১২ তম। যেখানে সিনেমা, মানে, সংবাদ, আবহাওয়ার আরও বেশি পরিমাণ সার্চ হয়েছে। এর অর্থ হলো ধীরে ধীরে করোনার আগের অবস্থায় ফিরছে মানুষ।

যদিও  সবসময় ট্রেন্ডিংয়ে থাকা ক্রিকেট মে মাসে পিছিয়ে পড়েছে ভারতে। এই মাসে ভারতে ক্রিকেটের তুলনায় করোনা ভাইরাস পাঁচগুণ বেশি সার্চ হয়েছে।

তবে ব্যতিক্রম বাংলাদেশে। গত ৯০ দিনে করোনা ভাইরাস সম্পর্কিত শব্দগুলো গুগল ট্রেন্ডের শীর্ষে রয়েছে। এই তালিকার ৫-এ রয়েছে গুগল ডুডল গেমস।

 

Comments (0)
Add Comment