করোনা পরিস্তিতিতে মালয়েশিয়া ও ব্রুনাই হজযাত্রা বাতিল করল

মালয়েশিয়া ও ব্রুনাই করোনাভাইরাস মহামারির কারণে এই বছরের হজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের সরকারও আসন্ন হজে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়েছে।

সৌদি আরবের জেদ্দায় মালয়েশিয় হজ মিশনের প্রধান কাউন্সিলর মোহাম্মদ সায়েমী বলেছেন, আসন্ন হজে তার দেশের হাজিরা অংশগ্রহণ করবেন না।

অন্যদিকে ব্রুনাই সরকারও হজে লোক পাঠানোর প্রক্রিয়া স্থগিত করেছে। দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী আওং বদারউদ্দিন ওথমান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সৌদি আরবে এবার ব্রুনেই হজযাত্রী পাঠাবে না। বর্নিও বুলেটিন এই তথ্য জানিয়েছে।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই ও সিঙ্গাপুর থেকে প্রতি বছর কয়েক লাখ মুসলমান সৌদি আরবে হজ করতে যান। চলতি বছর হজ কোটায় কেবল ইন্দোনেশিয়া থেকেই দুই লাখ ২১ হাজার মানুষের সৌদি আরবে যাওয়ার সুযোগ ছিল। এরই মধ্যে ৯০ শতাংশেরও বেশি লোক হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশনও সম্পন্ন করেছিলেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ হজ শুরু হতে পারে। সৌদি আরব সরকার হজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগেই এসব দেশের সরকার তাদের সিদ্ধান্ত ঘোষণা করল।

সূত্র: এএ, আরব নিউজ।

Comments (0)
Add Comment