কাতারের মসজিদ গুলো করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জেরে দীর্ঘ তিনমাস বন্ধ ছিল। তবে কাতার সরকার পরিস্থিতি বিবেচনা করে ১৫ জুন থেকে পাঁচশ মসজিদ খুলে দিয়েছে। অবশ্য জনবহুল এলাকার মসজিদগুলো এখনই খুলছে না। আর খুলে দেওয়া মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজ চালু হলেও জুমার নামাজ অনুষ্ঠিত হবে না।
করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে সারাবিশ্বে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৮২ লাখ ৫৭ হাজার আটশ ৮৫ জন এবং মারা গেছে চার লাখ ৪৫ হাজার নয়শ ৮৬ জন। তালিকার ২০ নম্বরে অবস্থান করা কাতারে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮২ হাজার ৭৭ জন। অবশ্য দেশটিতে তুলনামূলকভাবে মৃত্যুর হার কম, সেখানে এখন পর্যন্ত করোনায় ৮০ জনের প্রাণহানি ঘটেছে।
কাতার সরকার লকডাউন শিথিল করলেও বাইরে চলাচলের সময় স্বাস্থ্য সুরক্ষা ও নির্দেশনা মেনে চলতে বলছে।সরকারি নির্দেশনা ভঙ্গ করলে জরিমানা করা হবে।
এছাড়া মোবাইলে চালু থাকতে হবে এহতেরাজ অ্যাপ। বাড়ি থেকে মুসল্লিদের ওযু করে আসতে বলা হচ্ছে। সেই সঙ্গে মাস্ক পরে নিজের জায়নামাজ নিয়ে যেতে হবে। আর নামাজ শেষ করে দ্রুত বাড়ি ফিরে যেতে হবে।