ইরানের এক বিচারক রোমানিয়ায় গ্রেফতার

ইরানের বিচারক গোলাম রেজা মনসুরি রোমানিয়ায় গ্রেফতার হয়েছেন। গোলাম রেজা মনসুরির বিরুদ্ধে সাংবাদিকদের অন্যায়ভাবে কারাদণ্ড দেয়ার অভিযোগ রয়েছে। খবর আরব নিউজের।

ইন্টান্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের (আইএফজে) মতে, ২০১৩ সালে একদিনে সারকারি মদদে ২০ সাংবাদিককে মিথ্যা মামলায় দণ্ডিত করে জেলে পাঠান।

জেলখানায় সাংবাদিকদের নির্যাতনে মনসুরি সরাসরি যুক্ত ছিলেন বলে আইজেএফের দায়ের করা মামলার এজাহারে দাবি করা হয়।

মনসুরি বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার আগে তেহরান কারাগারে সরকারি আইনজীবী হিসেবে কাজ করতেন।পরে তিনি ইরানের গণমাধ্যমবিষয়ক আদালতের বিচারক নিযুক্ত হন।

ইরানের একটি টিভি চ্যানেলের মালিক সাঈদ কারিমিয়ানের পরিবারের সদস্যদের আটক করে এ বিচারকের নির্দেশই জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয় বলে দাবি আইজেএফের।

Comments (0)
Add Comment