ফের করোনা রোগী শনাক্ত, সীমান্তে সেনা মোতায়েন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন নিউজিল্যান্ডের সীমান্ত দেখভালের জন্য বুধবার সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়েছেন।
দেশটিতে কোয়ারেন্টিন কার্যকরে তালগোল পাকিয়ে ফেলায় তিনি এমন পদক্ষেপ নিলেন।

কোয়ারেন্টিন কার্যকরে ঘাটতি থাকায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ দেশটিতে ফের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।

প্রধানমন্ত্রী আরডার্ন সাংবাদিকদের বলেন, ‘আমার পর্যবেক্ষণ হচ্ছে যে আমাদের কড়াকড়ি আরোপ করা প্রয়োজন। আমাদের আস্থা প্রয়োজন। আমাদের শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। আর এগুলো সামরিক বাহিনী রক্ষা করতে ও বজায় রাখতে পারে।’

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিউজিল্যান্ডে ২৫ দিন পর গত মঙ্গলবার কোভিড-১৯ ভাইরাসে নতুন করে দু’জন আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত এ দুই নারী সম্প্রতি যুক্তরাজ্য থেকে নিউজিল্যান্ডে আসেন।

Comments (0)
Add Comment