প্রেসিডেন্ট আসাদের স্ত্রীর উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ

মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আসাদ এবং দেশটির প্রায় অর্ধশত কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে নতুন করে চাপ প্রয়োগের অংশ হিসেবে এটি করা হয়েছে।

এক বিবৃতিতে মাইক পম্পেও বলেন, ‘আমরা আরও বেশি নিষেধাজ্ঞা আশা করছি এবং ততক্ষণ পর্যন্ত আমরা নিবৃত হবো না যতক্ষণ আসাদ ও তার সরকার সিরীয় জনগণের বিরুদ্ধে তাদের অপ্রয়োজনীয় ও নৃশংস যুদ্ধ বন্ধ না করবে।’

প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী ছাড়াও নিষেধাজ্ঞার কবলে পড়া অন্যদের মধ্যে রয়েছেন সামরিক কর্মকর্তা ও ব্যবসায়ী। অবশ্য এদের অনেকে আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার কবলে রয়েছেন। এবারের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, যারা এসব ব্যক্তিদের সঙ্গে কোনো ব্যবসায় জড়িত থাকবে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হবে।

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় এই প্রথম আসাদের স্ত্রী আসমা আসাদকে অন্তর্ভূক্ত করা হলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরে এর কারণ হিসেবে জানিয়েছে, আসমা আসাদ হচ্ছেন সিরিয়ার ‘সবচেয়ে কুখ্যাত যুদ্ধের মুনাফাভোগী।’

বিশেষজ্ঞরা জানান, আসাদ সরকারের ওপর এমন এক সময় এই নিষেধাজ্ঞা জারি করা হলো যখন দেশটির মুদ্রার ৪৪ শতাংশ অবমূল্যায়ণ ঘটেছে। দরিদ্রতার কবলে পড়া দেশটির ৮০ শতাংশ জনগোষ্ঠীর ওপর এটি একটি বড় আঘাত হবে বলে।

Comments (0)
Add Comment