কাজাখস্তানের প্রথম প্রেসিডেন্ট নুরসুলতান করোনা আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কাজাখস্তানের সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ। করোনা টেস্টে পজিটিভ হওয়ার পর আইসোলেশনে রয়েছেন তিনি। বিবিসি বৃহস্পতিবার দুপুরে এ খবর প্রকাশ করেছে।

কাজাখস্তানের প্রথম প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েব। তিন দশক দেশ শাসনের পর গত বছর ৭৯ বছর বয়সী এ রাজনীতিবিদ প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন। তবে এখনো তিনি দেশটির ক্ষমতাধর রাষ্ট্রনেতা হিসেবে বিবেচিত হন। তিনি এখনো দেশটির জাতীয় নেতা এবং নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান।

নুরসুলতানের প্রতিনিধি টুইটারে জানিয়েছেন, তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কিছু নেই। তিনি জানিয়েছেনআইসোলেশনে থেকেই দায়িত্ব পালন করবেন।

Comments (0)
Add Comment