বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে চার লাখ।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাবে, বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃতের সাংখা দাঁড়িয়েছে ৪ লাখ ৫২ হাজার ৫২০ জন।
আক্রান্ত হয়েছেন মোট ৮৪ লাখ ৫৩ হাজার ৮০ জন, এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪১ লাখ ৩৪ হাজার ২১০ জন।
বিশ্বের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাবে সবার শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র।
দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৮৭ হাজার ৮৭৬ জন।
মারা গেছেন ১ লাখ ১৮ হাজার ৩৮১ জন। সুস্থ হয়েছেন প্রায় ছয় লাখ।
সংক্রমণের দিক থেকে এর পরেই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।
দেশটিতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ১৪২ জন।
মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৭৪৮ জনের, সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৫ লাখ ৩০ হাজার মানুষ।
বিশ্বের তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ রাশিয়া।
সেখানে অন্তত ৫ লাখ ৬০ লাখ মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন,
মারা গেছেন ৭ হাজার ৬৫০ জন, সুস্থ ৩ লাখ ১৩ হাজার।
আক্রান্তের হিসাবে বিশ্বের মধ্যে চতুর্থ ও এশিয়ায় সবার শীর্ষে রয়েছে ভারত।
দেশটিতে এ পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৯৪৬ জন,
মারা গেছেন ১২ হাজার ২৩৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ লাখ ৯৪ হাজার রোগী।
সংক্রমণের হিসাবে বর্তমানে ১৭তম অবস্থানে বাংলাদেশ।
বৃহস্পতিবার প্রকাশিত তথ্যমতে, দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২৯২ জন।
মারা গেছেন ১ হাজার ৩৪৩ জন। সুস্থ হয়েছেন অন্তত ৪০ হাজার ১৬৪ জন।