করোনাভাইরাস ভ্যাকসিন ছাড়াই বিলীন হবে : ট্রাম্প

সারা বিশ্বের গবেষক মহল যখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে উঠেপড়ে লেগেছে। একের পর এক ভ্যাকসিন তৈরিতে ব্যস্ত বিশ্বের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলো। যখন আমেরিকায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, ভ্যাকসিন ছাড়াই ধীরে ধীরে বিলীন হবে করোনাভাইরাস।

বুধবার ফক্স নিউজ সংবাদমাধ্যমের এটি সাক্ষাত্‍কারে ট্রাম্প বলেন, আমরা ভ্যাকসিনের খুব কাছাকাছি রয়েছি। তবে আমি এটা বলতে চাই না। কিন্তু এটাও ঠিক যে এই ভাইরাস ধীরে ধীরে বিলীন হতে থাকবে। কিন্তু ভ্যাকসিন থাকলে সেটা খুবই ভালো বিষয়। আর সেটাই হবে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। দেশটিতে প্রতিদিন প্রায় ২০ হাজার জন আক্রান্ত হচ্ছে। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ সাতশ। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ১,২০,৬৮৮ জন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লকডাউনের নিষেধাজ্ঞা শিথিল করে জনসাধারণের তত্‍পরতার ওপর জোর দিয়ে ছিলেন। কারণ হিসেবে ট্রাম্পের মত ছিল এর ফলেই ভাইরাসের বিস্তার কমতে পারে।

Comments (0)
Add Comment