করোনায় ইরানে ২৪ ঘণ্টায় ১২০ জনের মৃত্যু

ইরানে গত ২৪ ঘণ্টায় ১২০ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। দেশটিতে দ্বিতীয় দফায়  করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিতে যাচ্ছে।  ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখফাত্র সিমা লারি জানান, গতকাল দেশটিতে নতুন করে ২ হাজার ৬১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৯৮৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসাপত্র দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, একই সময় ১২০ জন করোনা আক্রান্ত মারা গেছেন। এতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৯ হাজার ৩৯২ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, করোনায় এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২ হাজার ৮৩৩ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে।

চলতি মাসের প্রথম দিকে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় ইরান লকডাউন প্রত্যাহার করে নেয়। এরপরই নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে। ইতোমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে।

Comments (0)
Add Comment