মুহাম্মদ জাহিদ নামে দক্ষিণ আফ্রিকায় করোনার উপসর্গ নিয়ে এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। তিনি হাসপাতালে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
রোববার নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে ফ্রি স্টেট প্রদেশের ভেলকম শহরের অডিনঢাল লোকেশনে বসবাসকারী মুহাম্মদ জাহিদ স্থানীয় হাসপাতালে ভর্তি হন। ৫ দিন পর বৃহস্পতিবার তিনি মারা যান।
শুক্রবার জাহিদের পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় ভেলকম কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শিবপুরে গ্রামের বাসিন্দা।
করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত এক হাজার ৭৩৭ জন মৃত্যুবরণ করেছেন। করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৯০ জন। মোট আক্রান্তের সংখ্যায় দেশটি ইতিমধ্যে চীনকে অতিক্রম করেছে এবং বিশ্বে ২০তম অবস্থানে রয়েছে।