ফ্রান্সে করোনায় বাংলাদেশি প্রবাশীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে এক বাংলাদেশি প্রবাশী যুবকের মৃত্যু হয়েছে। প্যারিসের একটি হাসপাতালে মঙ্গলবার গভীর রাতে তিনি মারা যান। তিনি প্রায় আড়াই মাস সেখানে চিকিৎসাধীন ছিলেন।

সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী পীরনগর গ্রামের মরহুম হাবিবুর রহমান চৌধুরীর পুত্র মৃত কবির আহমদ চৌধুরী।

হাসপাতাল সূত্র জানায়, আড়াই মাস আগে করোনা ধরা পড়ার পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মাঝে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠলেও দুই সপ্তাহ থেকে আবারও তার অসুস্থতা বেড়ে যায়।

কবির আহমদ চৌধুরী গত রাত ১টায় প্যারিসের মন্তসুখি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র ৬ মাস আগে তিনি স্ত্রীসহ ফ্রান্সে আসেন। জানান ফ্রান্সের বাঙালি কমিউনিটির নেতা মিজান চৌধুরী মিন্টু।

উল্লেখ্য করোনায় ফ্রান্সে এ পর্যন্ত ৭ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।

করোনাভাইরাসে ফ্রান্সে এ পর্যন্ত এক লাখ ৫৮ হাজার ৬৪১ জন আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৬০৩ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যায় দেশটি বিশ্বে ১৫তম অবস্থানে রয়েছে।

Comments (0)
Add Comment