সামাজিক দূরত্ব মানতে স্কুলে ঐতিহাসিক টুপির ব্যবহার

চীনের স্কুলে সামাজিক দূরত্ব মানতে শিশুরা ব্যবহার করছে ঐতিহাসিক টুপি।

করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে সামাজিক দূরত্ব শিশুদের মাঝে শিক্ষণীয় করে তুলতে চীনের পূর্বে
হ্যাংজহো শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ঐতিহাসিক টুপি ব্যবহার করতে দেখা গেছে।

মূলত ৯৬০ থেকে ১২৭৯ খ্রিস্টাব্দ পর্যন্ত চীন শাসনকারী সিং রাজবংশের কর্মকর্তারা এ ধরনের টুপি ব্যবহার করতেন।
দীর্ঘদিন লকডাউন থেকে মুক্ত হয়ে বিদ্যালয়ে ফিরে এক মিটার দূরত্ব নিশ্চিত করতে মঙ্গলবার এ টুপি ব্যবহার করতে দেখা গেছে শিক্ষার্থীদের।

জানা যায়, স্কুল কর্তৃপক্ষ এমন একটা নোটিশ আগেই দিয়েছিল।
শিক্ষার্থীরা নিজেরাই এ ধরনের টুপি তৈরি ও সংগ্রহ করেছে।

Comments (0)
Add Comment