ভারতীয় সেনাদের কী চীনের সীমান্তে নিয়ে হত্যা করেছে চীনারা?

লাদাখে ভারত-চীন সংঘর্ষে ২০ সেনা নিহতের পর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শুক্রবার সর্বদলীয় বৈঠক করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেই বৈঠকে মোদি জানিয়েছেন, চীনা সেনারা ভারতের সীমান্তে প্রবেশ করেনি।
এখন প্রশ্ন উঠেছে, ভারতীয় সেনাদের কি নিজেদের সীমান্তে নিয়ে হত্যা করেছে চীনারা? কেন হত্যা করলো তাদের?

লাদাখের গালওয়ান উপত্যকায় সোমবার ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়।
সংঘর্ষে গুলি বিনিময় হয়নি।
পাথর ও রড নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে প্রথমে জানিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যমে কাঁটাতার সংযুক্ত রডের ছবি প্রকাশ করে বলা হয়, এগুলো দিয়েই পিটিয়ে হত্যা করা হয় ভারতীয় সেনাদের।
এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে বিবিসিও এই তথ্য জানায়।
তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভিতে দাবি করা হয়, রডের এই ছবি ভুয়া।
সীমান্ত থেকে এ ধরনের কোনো কিছু উদ্ধার করা হয়নি। স্রেফ মানসিক যুদ্ধের অংশ হিসেবে এই ছবি ছড়ানো হচ্ছে।

Comments (0)
Add Comment