‘সীমান্তে প্রোপাগান্ডা লিফলেট ছড়াচ্ছে উত্তর কোরিয়া’

দক্ষিণ কোরিয়ার সীমান্তে প্রোপাগান্ডার লিফলেট ছড়ানোর কাজ শুরু করেছে উত্তর কোরিয়া।
এসব লিফলেটে থাকছে উত্তর কোরিয়া থেকে পালিয়ে যাওয়া লোকজন ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তীব্র সমালোচনা।
শনিবার উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, দেশজুড়ে ‘ক্ষুব্ধ উত্তর কোরীয়দের বিপুল পরিমাণ লিফলেট বিতরণের জন্য সামনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’
এই বিপুল পরিমাণ লিফলেট ‘পাহাড়সম’ বলেও জানিয়েছে কেসিএনএ।

দক্ষিণ কোরিয়ার কর্মকাণ্ডের জবাবে এটি করা হচ্ছে জানিয়ে পিয়ংইয়ং বলেছে, ‘প্রত্যেকটি কাজের যথাযথ বিপরীত প্রতিক্রিয়া হওয়া উচিত এবং
কেউ যখন নিজে এই অভিজ্ঞতার মুখে পড়ে তখন সে জানে কীভাবে এর প্রতিরোধ করতে হয়।’

Comments (0)
Add Comment