‘দুর্বল হচ্ছে করোনা, প্রতিষেধক ছাড়াই নির্মূল হবে’

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯০ লাখ ৫১ হাজার তিনশ ৫৮ জন এবং মারা গেছে
চার লাখ ৭০ হাজার চারশ ৯৫ জন। তবে এখন পর্যন্ত করোনা আক্রান্তের চিকিৎসার সঠিক কোনো
ওষুধ কিংবা টিকা আবিষ্কার হয়নি।

অবশ্য তিনটি প্রতিষেধক বাজারে আসার অপেক্ষায় রয়েছে, চলছে চূড়ান্ত পর্বের পরীক্ষা।
এ ছাড়াও রুশ বিজ্ঞানীদের তৈরি ওষুধ ‘অ্যাভিফ্যাভির’ এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি স্টেরয়েড ‘ডেক্সামেথাসোন’ প্রয়োগ করে
করোনার বিরুদ্ধে আশাতীত ফল মিলেছে।

কিন্তু এবার একেবারে ভিন্ন ধরনের দাবি করলেন ইতালির প্রথম সারির একজন গবেষক।
তিনি মনে করেন, প্রতিষেধকের নাকি আর প্রয়োজনই হবে না।

কারণ, এবার নিজে থেকেই সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে করোনাভাইরাস!
এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ইতালির সান মার্টিনো জেনারেল হাসপাতালের সংক্রামক রোগের প্রধান গবেষক অধ্যাপক মাত্তিও বাসেত্তি।

তিনি দাবি করেন, শক্তি হারিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে করোনাভাইরাস।
শুধু তাই নয়, কোনো রকম প্রতিষেধক ছাড়াই এই ভাইরাস সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে।

Comments (0)
Add Comment