নিউজিল্যান্ডে আরও দুজনের করোনাভাইরাস শনাক্ত

নিউজিল্যান্ড আরও দুজনের করোনাভাইরাস শনাক্তের খবর দিয়েছে।
দুজনই বিদেশ থেকে এসেছেন। এ মাসে করোনামুক্ত ঘোষণা করা হয় নিউজিল্যান্ডকে।
তবে সীমান্ত খুলে দেওয়ায় আবার দেখা দিয়েছে সংক্রমণ।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. অ্যাশলে ব্লুমের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এপি জানায়,
আক্রান্ত দুজনের একজন পাকিস্তান থেকে এসেছেন, অন্যজন ভারত থেকে। তাদের কারও অবস্থা গুরুতর নয়।
হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়েনি। পরিবারসহ তাদের পাঠানো হয়েছে জেটপার্ক কোয়ারেন্টাইন সেন্টারে।

স্বাস্থ্য কর্মকর্তারা সোমবার জানান, নতুন করে সংক্রমণের পর দেশে এখন ৯ জন সক্রিয় কোভিড-১৯ রোগী আছে।
তাতে এখন পর্যন্ত কমিউনিটি ট্রান্সমিশনের আভাস পাওয়া যায়নি।

তবে অনেকে কমিউনিটি ট্রান্সমিশনের আতঙ্কে ভুগছেন।
বিশেষ করে স্বাস্থ্য কর্মকর্তারা যখন স্বীকার করেছেন,
ভুলে তারা লন্ডন ফেরত দুই নারীকে করোনা পরীক্ষার আগেই কোয়ারেন্টাইন সেন্টার ছাড়ার অনুমতি দিয়েছিলেন।
পরে পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। তারপর থেকে তারা আইসোলেশনে আছেন।

নিউজিল্যান্ডে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ১ হাজার ৫১৩ জনে, মৃত্যু ২২ জনের।

Comments (0)
Add Comment