এক হাজারের কম মানুষ নিয়ে হবে এবারের হজ

চলতি বছর স্বল্পসংখ্যক মানুষকে হজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।
তিনি জানিয়েছেন, এক হাজারের কম ব্যক্তির মধ্যে এবার হজ পালন সীমাবদ্ধ রাখা হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে টেলিফোনে তিনি এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২২ জুন) সন্ধ্যায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে টেলিফোন করেন। এ সময় করোনাভাইরাসের কারণে ঐতিহ্যগত হজ বাতিলের বিষয়ে জানান।
এবার হজে এক হাজারেরও কম লোক (দেশি-বিদেশি) অংশ নেবেন বলেও জানান সৌদির মন্ত্রী। পরে ড. মোমেন এ সিদ্ধান্তকে সাধুবাদ জানান।

Comments (0)
Add Comment