ভারত মহাসাগরে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা নিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।
বিশ্বের বিভিন্ন মহাসাগরের ইরানের সামরিক বাহিনীর উপস্থিতি নিশ্চিত করার জন্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনির নির্দেশনা অনুযায়ী
এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। খবর পার্সটুডের।
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজকে সোমবার বন্দর আব্বাস থেকে আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি রেজা তাংসিরি জানান,
সর্বোচ্চ নেতা আইআরজিসিকে ইরানের জলসীমা থেকে দূরবর্তী সাগর-মহাসাগরে উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন।
এরই অংশ হিসেবে ভারত মহাসাগরে একটি স্থায়ী ঘাঁটি করা হবে।
ইরানের এ সেনা কমান্ডার জানান, ভারত মহাসাগরে ঘাঁটি গড়ার ক্ষেত্রে আইআরজিসি তার নিজস্ব সক্ষমতা ব্যবহার করবে।