সৌদি আরব ৮০ সাংস্কৃতিক পদ স্বীকৃতি দিল

সৌদি আরবের ‘ইউনিফায়েড সৌদি অকুপেশনাল ক্ল্যাসিফাইড’-এর অধীনে নাট্য প্রযোজনা, চলচ্চিত্র পরিচালনা, ডিজাইন প্রদর্শনী ও টেক্সটাইল ডিজাইনের মতো ৮০টি সাংস্কৃতিক পদ এখন স্বীকৃতপ্রাপ্ত।

দেশটির সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আল-আরাবিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন রাজ্যের পেশাগত শ্রেণিবিন্যাসের অংশ হিসেবে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সৌদি সংস্কৃতিমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, সৃজনশীলদের মূল্যায়ন ও সামাজিকভাবে স্বীকৃতি দিতে এ সিদ্ধান্তের প্রয়োজন ছিল।

সৌদি আরবের এই ৮০ সাংস্কৃতিক পদ স্বীকৃতির ফলে সৌদি সংস্কৃতি একটি প্রভাবশালী, উৎপাদনশীল এবং কার্যকর শিল্প হিসেবে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে ‘কিংডমস ভিশন ২০৩০’ এর লক্ষ্য পূর্ণ করতে সাহায্য করবে।

Comments (0)
Add Comment