ইসরাইল আবারো সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালাল

গতরাতে ইসরাইল আবারো সিরিয়ার বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইসরাইল সিরিয়ার কয়েকটি সামরিক অবস্থান লক্ষ্য করে একইসময়ে এসব হামলা চালায়। তবে সিরিয়া বিমান প্রতিরক্ষা বাহিনী এসব হামলা যথেষ্ট সফলতার সঙ্গে মোকাবেলা করেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সোয়াইদা, পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর এবং মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সানা জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সফলতার সাথে ইহুদিবাদী আগ্রাসন মোকাবেলা করে। তবে সোয়াইদা প্রদেশের সালখাদ শহরের একটি সামরিক অবস্থানে ইসরাইলের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে দুই সেনা নিহত এবং চারজন আহত হয়েছেন। এছাড়া, বেশ কিছু সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ভূমধ্যসাগরের উপকূলবর্তী জাবলে শহরে ২২ জুন একটি অপরিচিত ড্রোন ভূপাতিত করে। ইহুদিবাদী ইসরাইল এর কয়েক ঘন্টা পর সিরিয়ার বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সুত্র- পার্সটুডে

Comments (0)
Add Comment