কী সিদ্ধান্ত নিল ভারত-চীন?

সীমান্ত সংঘাত নিরসনে একমত হয়েছে চীন ও ভারত। মঙ্গলবার (২৩ জুন) দু’দেশের কমান্ডার পর্যায়ে বৈঠকের পর বেইজিং ও নয়াদিল্লি এ তথ্য নিশ্চিত করেছে।
তবে সংঘাতে ৪০ চীনা সেনা নিহতের ভারতীয় দাবিকে মিথ্যাচার বলে উড়িয়ে দিয়েছে বেইজিং।
এরমধ্যেই, ভারত-চীন নিজেরাই সংকট সমাধান করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে রাশিয়া।

ভারত-চীন সীমান্ত উত্তেজনার মধ্যেই মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করেন নয়াদিল্লি ও চীনের প্রতিনিধিরা।
বৈঠকে স্থিতিশীল বিশ্ব গড়তে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান ভারতীয় প্রতিনিধি।
ভারত-চীন সংকট সমাধানে কারো সহায়তা লাগবে না বলে জানায় মস্কো।

রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, সমস্যা সমাধানে ভারত ও চীনের কাছেই যথেষ্ট উপায় আছে।
উদ্ভুত পরিস্থিতিতে তাদের কারো সহায়তা লাগবে বলে মনে হয় না।

Comments (0)
Add Comment