কুয়েতে এমপি পাপুলের ২১ দিনের জেল

কুয়েতের আদালত লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে ২১ দিনের জন্য আটকাদেশ দিয়েছেন ।

বুধবার অর্থ ও মানবপাচার, ভিসা বাণিজ্য ও ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেপ্তার পাপুলকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

প্রসিকিউটর পাপুল ছাড়া মামলায় অন্য আসামিদেরও আটকাদেশ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন । তবে পাপুলের সঙ্গে ঘুষ লেনদেনে জড়িত অপর কুয়েতি কোম্পানির মালিককে দুই হাজার দিনার জামিনে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৬ জুন এমপি পাপুলকে কুয়েতে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তার বিরুদ্ধে তদন্ত চলছে। কুয়েতের দুই সরকারি কর্মকর্তা ও এক স্থানীয়কে ভিসা বাণিজ্যের জন্য বিপুল পরিমাণ ঘুষ দেওয়ার বিষয়টি পাপুল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

কুয়েতের কেন্দ্রীয় ব্যাংক পাপুলের ৫০ লাখ কুয়েতি দিনারসহ (বাংলাদেশি মুদ্রায় ১৩৭ কোটি ৮৮ লাখ ৮৩ টাকা) পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে।

সূত্র : আরব টাইমস।

Comments (0)
Add Comment