দুই মাসে অস্ট্রেলিয়ায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত পাওয়া গেলো।
করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় দেশের দ্বিতীয় বৃহত্তর শহর ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্নে মোতায়েন করতে যাচ্ছে সেনাবাহিনী।
এই অঙ্গরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তের সংখ্যা টানা ৯ দিন দুই অঙ্কে থাকলো।
নতুন গুচ্ছ সংক্রমণের ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নে ১ হাজারের বেশি সেনা পাঠাবে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী।
গত এক সপ্তাহে এই অঙ্গরাজ্যে প্রায় দেড়শ জনের করোনা ধরা পড়েছে।
প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস বৃহস্পতিবার বলেছেন, ‘কয়েকদিনের মধ্যে’ দ্রুত সেনা পাঠাবে সামরিক বাহিনী।
আন্তর্জাতিক পর্যটকরা দেশে ঢুকে ঠিকমতো হোটেল কোয়ারেন্টাইনে থাকছেন কিনা তা পর্যবেক্ষণ করবেন অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর সাড়ে আটশ সদস্য।
আরও ২০০ সদস্য লজিস্টিক্যাল ও মেডিক্যাল কার্যক্রমে সহযোগিতা করবেন বলেছেন রেনল্ডস।
ভিক্টোরিয়ার প্রধান ড্যান এন্ড্রুস জানান, মহামারি নির্মূল করতে হটস্পট চিহ্নিত করে সেখানে ব্যাপক হারে করোনা পরীক্ষা করা হবে।
দেশটিতে এখন পর্যন্ত সাড়ে ৭ হাজারের বেশি করোনা আক্রান্ত হয়েছেন।
সংক্রমণ কমতে থাকলে সপ্তাহখানেক আগে লকডাউন শিথিল করেছিল সরকার। কিন্তু নতুন করে আবার তা বেড়ে গেলো।