করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র সবার উপরে রয়েছে। এবার দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যার দিক থেকে রেকর্ড সৃষ্টি হলো।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৮ হাজার একশ ১৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন পোস্ট এই তথ্য জানায়।
কেবল যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৪ লাখ ৬২ হাজার পাঁচশ ৫৪ জন এবং মারা গেছে এক লাখ ২৪ হাজার দু’শ ৮১ জন।
পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, দেশটিতে বর্তামানে করোনা রোগী রয়েছে ১২ লাখ ৯৭ হাজার ছয়শ ৬৮ জন এবং আক্রান্তের পর সেরে উঠেছে ১০ লাখ ৪০ হাজার ছয়শ পাঁচজন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আটশ আটজনের মৃত্যু হয়েছে।
সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯৫ লাখ ২৫ হাজার সাতশ ৬৬ জন এবং মারা গেছে চার লাখ ৮৪ হাজার নয়শ ৭২ জন।
সূত্র : ওয়াশিংটন পোস্ট