ভারতের বিহার রাজ্যে বজ্রপাতে ৮৩ জনের মৃত্যু

গত দুইদিনে ভারতের বিহার রাজ্যে বজ্রপাতে ৮৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। অনেক সম্পত্তির ক্ষয় ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বিহার রাজ্যে বজ্রপাতে হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করে এক টুইট বার্তায় বলেন, বিহার ও উত্তর প্রদেশে ভারি বৃষ্টি ও বজ্রপাতে কিছু মানুষের করুণ মৃত্যুর খবর পেয়েছি। রাজ্য সরকার ত্রাণ ও পুনর্বাসনের জন্য কাজ করছে।

রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ২৩ জেলায় এসব হতাহতের ঘটনা ঘটে।

এর মধ্যে গোপালগঞ্জে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। সেখানে ১৩ জন হতাহত হয়েছেন। এছাড়া উত্তর প্রদেশেও হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

Comments (0)
Add Comment