শুক্রবার সকালে দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গ শহরের হাইডেলবার্গ রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার সহকর্মী।
সড়ক দুর্ঘটনায় নিহতের নাম সুজন (২৩)। সে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের বাসিন্দা।
দক্ষিণ আফ্রিকা বসবাসরত নোয়াখালীর মাহফুজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী সুজন ও সুমন দোকানের মালামাল ক্রয় করতে অক্কাবিল এলাকা থেকে স্প্রিং যাচ্ছিলেন।
পথে হাইডেলবার্গ রোডে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় সুমন নামে আরও এক বাংলাদেশিকে গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনও আশঙ্কামুক্ত নন।