আগামী সপ্তাহ থেকে ইরানে মাস্ক পরা বাধ্যতামূলক

আগামী সপ্তাহ থেকে নির্দিষ্ট এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক হবে বলে রোববার ঘোষণা দিয়েছেন ইরানের

প্রেসিডেন্ট হাসান রুহানি।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে এমন প্রদেশগুলোতে আবারও কড়াকড়ি আরোপের ব্যাপারে সবুজ সংকেত

দিলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

কোভিড-১৯ রোগের সংক্রমণ ঠেকাতে পুরোপুরি লকডাউন ঘোষণা করেনি ইসলামী প্রজাতন্ত্রের দেশটি।

তাছাড়া অধিকাংশ এলাকায় মাস্ক পরা ও সুরক্ষা সরঞ্জাম পরাও ছিল ঐচ্ছিক।

দেশের অ্যান্টি-ভাইরাস টাস্কফোর্সের সভা চলার সময় টেলিভিশনে রুহানি বলেছেন, মাস্ক পরা ‘বাধ্যতামূলক

হবে বদ্ধ জায়গায় যেখানে জনসমাগম আছে।’ আগামী সপ্তাহ থেকে ২২ জুলাই পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে এবং

প্রয়োজনে বাড়ানো হবে বললেন ইরানি প্রেসিডেন্ট।

কোন ধরনের এলাকায় মাস্ক পরতে হবে তার ‘স্পষ্ট তালিকা’ তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু রুহানি এ ব্যাপারে বিস্তারিত বলেননি। এ স্বাস্থ্যবিধি যারা মানবে না, তাদের কী শাস্তি দেওয়া হবে তাও বলেননি প্রেসিডেন্ট।

ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি বলেছেন, মাস্ক ছাড়া ‘সরকারি সংস্থা ও শপিং মলের’ মতো জায়গায় ‘সেবা দেওয়া হবে না’। গত শনিবার থেকে মাস্ক পরুন হ্যাশট্যাগে প্রচারণা শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

১৯ ফেব্রুয়ারি প্রথমবার ইরানে করোনা রোগী শনাক্ত হয় এবং এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে ১০ হাজারের বেশি। হারিরচি জানান, প্রতি ৩৩ সেকেন্ডে একজন করে ইরানি আক্রান্ত হচ্ছেন এবং ১৩ মিনিটে মারা যাচ্ছেন একজন করে।

Comments (0)
Add Comment