মিং রাজবংশের কুরআনের সেই পাণ্ডুলিপি ৭৩ কোটি সাড়ে ১৬ লাখ টাকায় বিক্রি হলো

শুক্রবার ২৬ জুন লন্ডনের ক্রিশ্চিয়াস নিলাম সেন্টারে ১৫শ শতাব্দীতে মিং রাজবংশের সময়ে কুরআনের অনেক মূল্যবান পান্ডুলিপি এক ধরণের চাইনিজ পেপারে সোনার প্রলেপে লেখা বিক্রির জন্য উপস্থাপন করা হয়েছিল।

‘তিমুরিদ কুরআন’-এর এ পাণ্ডুলিপিটি সেখানে নিলামে ৭০ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। টাকার অংকে এর মূল্য দাঁড়ায় ৭৩ কোটি ১৬ লাখ ৪০ হাজার।

বিশেষজ্ঞরা আগেই ধারণা করেছিলেন যে, এ পাণ্ডুলিপিটি ৮০০ ডলার থেকে বিট শুরু হবে। যা ১.২ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। অবশেষে তা ৭০ লাখ পাউন্ড তথা ৭৩ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি হলো।

বিশেষ ধরনের চাইনিজ পেপারে লিখিত সাড়ে ৫শ বছরের পুরানো পাণ্ডুলিপিটি দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। সুন্দর ও নিখুঁতভাবে লিখিত কুরআনের এ পাণ্ডুলিপি দেখলেই হৃদয়ে অন্য রকম এক শিহরণ জাগ্রত হবে।

কুরআনের এ পাণ্ডুলিপিটির রঙ ও উজ্জ্বলতা বহু শতাব্দী ধরে অক্ষুন্ন রয়েছে। বিশেষ ধরনের চীনা কাগজে লিখিত কুরআনের এই পাণ্ডুলিপির পৃষ্ঠা এবং প্রচ্ছদে স্বর্ণের কাজ করা রয়েছে।

Comments (0)
Add Comment