বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস নিয়ে আবারও সতর্ক করেছে ।
সংস্থাটি বলছে, মহামারীর এখনো বাকি আছে, এমনকি এর সবচেয়ে ভয়াবহ সময়টাই এখনো আসেনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে এ আশঙ্কার কথা জানান।
তিনি বলেন, বিভিন্ন দেশের সরকার যদি সঠিক পদক্ষেপ না নেয় তবে সংক্রমণ বাড়বেই। খবর বিবিসির।
ইতিমধ্যেই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি তিন লাখ ছাড়িয়ে গেছে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ।
এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল বার্তা একটিই, ‘পরীক্ষা, ট্রেস, আইসোলেট এবং কোয়ারেন্টিন।’
আমরা সবাই চাই এ মহামারী শেষ হোক। সবাই চাই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে। কিন্তু এই মহামারী শেষ হওয়ার ধারেকাছেও নেই বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান।
যদিও বিশ্বে অনেক দেশ মহামারী কিছুটা সামলে উঠতে পেরেছে, আসলে আরও গতি পাচ্ছে এ মহামারী।