যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির উন্নতি নেই। পূর্বের তুলনায় প্রাণহানি কিছুটা কমলেও গত এক সপ্তাহে গড়ে প্রায়
৪০ হাজার মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন। এতে করে করোনা দ্বিতীয় দফায় ভয়াবহ তাণ্ডব চালাতে পারে
বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের দেশে এখন পর্যন্ত করোনার শিকার ২৭ লাখ ২৮ হাজার ছুঁই ছুঁই।
এর মধ্যে পৃথিবী ছাড়া ১ লাখ ৩০ হাজার আমেরিকান।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যোগ হয়েছে
৪৬ হাজার ৪২ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭ লাখ ২৭ হাজার ৮৫৩ জনে দাঁড়িয়েছে।
নতুন করে প্রাণ গেছে ৭৬৪ জনের। এ নিয়ে দেশটির ১ লাখ ৩০ হাজার ১২২ জনের মৃত্যু হলো করোনায়।
আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সংখ্যা সাড়ে ১১ লাখ ছুঁই ছুঁই