আজ থেকে কলকাতা বিমানবন্দরে বিমান নামা নিষিদ্ধ করলো মমতা সরকার

বিদেশ থেকে ‘বন্দে ভারত উড়ান’ প্রকল্পে যে যাত্রীরা কলকাতায় নামছিলেন,  তাঁরা বাধ্যতামূলক সাত দিনের কোয়ারেনন্টিন প্রথা মানছেন না – এই অভিযোগ তুলে আপাতত ‘বন্দে ভারত প্রকল্পের’ বিমান কলকাতা বিমানবন্দরে নামা নিষিদ্ধ করলো মমতা সরকার।

এর ফলে বৃহস্পতিবার পশ্চিম এশিয়া থেকে এবং শুক্রবার ম্যানিলা থেকে যে দুটি উড়ান আসার কথা ছিল তা বাতিল করা হয়েছে।  সিঙ্গাপুর থেকে কলকাতার আটকে পরা যাত্রীদের নিয়ে ‘বন্দে ভারত উড়ানও’  নামছে না দমদমে।  কয়েকদিন আগে কিরগিস্তান থেকে একশো কুড়ি জন ডাক্তারি পড়ুয়াকে নিয়ে বন্দে ভারতের একটি বিমান নামে দমদমে।

কিন্তু,  বাধ্যতামূলক নিভৃতবাসে না গিয়ে এই পড়ুয়ারা গাড়ি ধরে যে যার বাড়িতে চলে যান।  প্রমোদগুনে রাজ্য তখনই সিদ্ধান্ত নেয় ‘বন্দে ভারত’ বন্ধ করার। উল্লেখযোগ্য, বিমান ও রেল চলাচলের ব্যাপারটি রাজ্য সরকারের সবুজ সংকেতের ওপর নির্ভরশীল।

বন্দে ভারত বাতিল হওয়ায়  ঢাকা থেকে পাঁচটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটও বাতিল হচ্ছে।  রাজ্য সরকারের এক মুখপাত্র জানান,  ভবিষ্যতে বিদেশ থেকে যারা কলকাতায় আসবেন তাদের সাতদিনের হোটেল বুকিং এর  প্রশংসাপত্র থাকলে তবেই বিমানের টিকিট কাটতে দেওয়া হবে।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় করোনা হটস্পট দিল্লি, মুম্বাই,  চেন্নাই থেকে বিমান আসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রকে অনুরোধ জানিয়েছেন,  ডোমেস্টিক পর্যায়ে পালা করে এই জায়গাগুলো থেকে আগামী পনেরদিন একটি করে বিমান নামার অনুমতি দিতে।  তিনি বলেছেন,  করোনা সংক্রমণ রুখতে এটা জরুরি।

Published : Manabzamin, 2 july, 2020

Comments (0)
Add Comment