ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলা

সৌদি নেতৃত্বাধীন আরব জোট মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনে আবারও ভয়াবহ রকমের বিমান হামলা চালিয়েছে।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, মধ্যাঞ্চলীয় মা’রিব এবং আল-বাইদা প্রদেশে, উত্তরাঞ্চলীয় আল-যাওফ ও হাজ্জাহ এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশে এসব হামলা হয়েছে।

এর মধ্যে সা’দা প্রদেশের হামলায় দুজন বেসামরিক নাগরিক নিহত ও চারজন গুরুতর আহত হন।

এছাড়া ওই হামলায় বেশ কিছু গবাদি পশু মারা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের একটি সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সৌদি জোট অন্তত ৮২ ভাগ হামলা চালিয়েছে।

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ বিপ্লবী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী আল-হুথি সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বর হামলার কঠোর নিন্দা জানিয়েছেন।

একই সঙ্গে তিনি লীগের প্রতি ইয়েমেন সংকটের পূর্ণাঙ্গ সমাধানের পথ খুঁজে বের করার জন্য আরব আহ্বান জানান।

Comments (0)
Add Comment