তুরস্কের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে কিউবা

তুরস্কের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইছে কিউবা। এরই মধ্যে ক্যারিবীয় দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে বেশকিছু পদক্ষেপ নিয়েছে আঙ্কারা এবং তুরস্কের উদ্যোক্তারা সেখানে ভালো সুযোগ-সুবিধা পাচ্ছেন। তুরস্কে কিউবার রাষ্ট্রদূত সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেন।  খবর আনাদোলু।

কিউবার রাষ্ট্রদূত লুই আলবার্তো আমোরস নুনেজ সম্প্রতি আনাদোলুর আঙ্কারাস্থ প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং রাষ্ট্রনিয়ন্ত্রিত তুর্কি সংবাদ সংস্থার উপমহাপরিচালক ও প্রধান সম্পাদক মেতিন মোতানোগলোর সঙ্গে সাক্ষাৎ করেন।

কীভাবে উভয় পক্ষের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করা যায় এবং আনাদোলু এজেন্সির বৈশ্বিক কার্যক্রম সম্প্রসারণ করা যায়, এ বিষয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত ও মুতানোগলো।

কিউবার সঙ্গে তৃতীয় পক্ষের বাণিজ্য আটকাতে যুক্তরাষ্ট্র যে বিভিন্ন প্রকারের অবরোধ আরোপ করে, সে বিষয়টি মাথায় রেখে তুরস্কের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে হাভানা অর্থনৈতিক ও বৈদেশিক বাণিজ্য নীতিমালা শিথিল করছে বলে জানান আমোরস।

তিনি আরো জানান, কৃষি ও খাদ্য খাতে তুর্কি ব্যবসায়ীদের জন্য সুযোগ সৃষ্টি করতে প্রয়োজনীয় সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে কিউবা।

Comments (0)
Add Comment