ইতালির দালাল সিন্ডিকেটদের এক হাত নিলেন আন্দোলনকারীরা (ভিডিও)

পাসপোর্ট সার্টিফিকেট কেন্দ্রিক রমরমা দালালি ব্যবসা ও সিন্ডিকেটবাজী টিকিয়ে রাখতে অপকর্ম থেমে নেই রোমের বাংলাদেশ দূতাবাসে। সেবা নিতে আসা নিরীহ প্রবাসীদের মোবাইল কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলা কিংবা মারধর নিত্যনৈমিত্তিক ঘটনা ইতালির মাটিতে আমাদের এক খন্ড বাংলাদেশে। দুর্নীতিবাজ রাষ্ট্রদূত সোবহান সিকদার চিহ্নিত দালাল সিন্ডিকেটের কাছে বিক্রি হয়ে যাওয়াকেই এর জন্য দায়ী করছেন ইতালির রাজধানীতে বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ। দূতাবাসকে কলংক মুক্ত করার চলমান আন্দোলন সংগ্রামের রোডম্যাপে নতুন মাত্রা যোগ করেছে “দালাল নির্মূল ও দূতাবাস দুর্নীতি মুক্তকরণ কমিটি ইতালি”।

-মাইনুল ইসলাম নাসিম

Video courtesy : Shemul Rahman, Dhuumcatu Online TV

Comments (0)
Add Comment