যুক্তরাষ্ট্রে ১ কোটি ৮০ লাখ মানুষের কাজে ফেরার নিশ্চয়তা নেই

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৭৩ বছরের মধ্যে সর্বোচ্চ সংকুচিত হয়েছে মার্কিন অর্থনীতি। করোনা সংক্রমণের পর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে দেশটির অর্থনীতি সংকুচিত হয়েছে প্রায় ৩৩ শতাংশ। মার্কিনিরা কাজে ফিরতে শুরু করলেও গেলো সপ্তাহে নতুন করে বেকার হয়েছেন আরো ১৪ লাখ মার্কিনি।

১৯৪৭ সালের পর প্রান্তিক হিসেবে এই সংকোচন সর্বোচ্চ আর ১৯৫৮ সালের সংকোচনের চেয়ে এর পরিমাণ তিনগুণ বেশি। সেবছর মার্কিন অর্থনীতি সংকুচিত হয়েছিল ১০ শতাংশ। দেশটির অর্থনীতিবিদরা বলছেন, ঘুরে দাঁড়াতে শুরু করলেও তৃতীয় প্রান্তিকে আরো বড় সংকোচনের মুখে পড়তে হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে।

ফেডারেল রিজার্ভের প্রধান জেরোমি পাওয়েল বলেছেন, সবচেয়ে মারাত্মক স্থবিরতা দেখতে যাচ্ছে এ দেশের মানুষ। এদিকে, গেলো সপ্তাহেও নতুন করে ১৪ লাখ মার্কিনি বেকার হয়েছেন।

আয় আর সম্পদের বৈষম্য বাড়ছেই। যারা মানবসম্পদ আর সেবা খাতে কাজ করেন, তাদের তো বেহাল দশা। ১ কোটি ৮০ লাখ মানুষ আর কাজে ফিরতে পারবে কিনা সে নিশ্চয়তা নেই। অনেক বড় অসমতা তৈরি হয়েছে।

গেলো বছরের তুলনায় মার্কিন অর্থনীতি সংকুচিত হয়েছে সাড়ে ৯ শতাংশ। আমদানি-রপ্তানি কমেছে ২০ শতাংশের বেশি। বিশ্লেষকরা বলছেন, এ ক্ষতি পুষিয়ে নিতে মাস নয়, সময় লাগবে বছরের পর বছর।

Comments (0)
Add Comment