দুবাইয়ে কুকুরের এক দিবাযত্ন কেন্দ্রে সম্প্রতি চালু করা হয়েছে মিনি ওয়াটার পার্ক। যেখানে গ্রীস্মের দাবদাহ থেকে বাঁচতে কুকুরগুলো ঠাণ্ডা পানিতে জলকেলিতে মেতে উঠতে পারবে। তাদের মালিকরাও প্লে-জোনে পোষা প্রিয় কুকুরের সঙ্গে সময় কাটাতে পারবেন।
পেটসভিলে নামের এ পার্কের মালিক ওমর ইউসুফ জানান, তাদের পার্ক ২৮ জন স্টাফ নিয়েও তুলনামূলক কম সংখ্যক কুকুর রাখছেন। যাতে পোষা প্রাণিগুলো সর্বোচ্চ সেবা ও প্রশিক্ষণ পায়। স্টাফগুলো ব্রিটিশ প্রশিক্ষকের অধীনে এ বিষয়ে নিবিড় প্রশিক্ষণপ্রাপ্ত।
কুকুরের মালিকরাও পার্কের সেবা ও স্টাফদের আন্তরিকতায় মুগ্ধ। এ ওয়াটারপার্কে দু’ঘণ্টার প্যাকেজে কুকুরের মালিককে গুণতে হবে ৭৫ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা ১৭শ’ টাকার সমপরিমাণ।