লেবাননে দুই সপ্তাহের জরুরি অবস্থা জারি

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর শহরটিতে দুই সপ্তাহের জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মিশেল আউন।

মঙ্গলবার সন্ধ্যায় বৈরুত বন্দরে একটি বিস্ফোরক দ্রব্যের গুদামের ভয়াবহ বিস্ফোরণ ঘটে।খবর বিবিসি. সিএনএন ও আরব নিউজের।
এরইমধ্যে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছে প্রায় চার হাজার মানুষ।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লেবাননের শীর্ষ প্রতিরক্ষা পরিষদ বৈরুতকে দুর্যোগ কবলিত শহর বলে ঘোষণা করেছে।

Comments (0)
Add Comment