করোনার ভ্যাকসিনকে নিরাপদ বললেন পুতিন

বহুল প্রতীক্ষিত করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের অনুমোদনের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এরই মধ্যে তাঁর মেয়ে ভ্যাকসিনটি গ্রহণ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত সরকারি এক অনুষ্ঠানে তিনি বলেন, মস্কোর গামেলিয়া ইনস্টিটিউটের তৈরি করা টিকা নিরাপদ বলে প্রমাণিত হয়েছে।

Comments (0)
Add Comment