ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারিরীক অবস্থার অবনতি হয়েছে।
মঙ্গলবার (১১ আগষ্ট) রাতে দিল্লির আর্মি হসপিটালের বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
সন্ধ্যায় হাসপাতালের ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রণব মুখার্জির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় সোমবার (১০ আগস্ট) অস্ত্রোপচার করা হলেও তার শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি।
এর ফলে তাকে এখনো ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।