করোনার কারণে বিপদে হংকং সিটি এয়ারপোর্ট

হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগী ও এয়ারপোর্ট সিটি একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ম্যাক্স হারশ বলেন, বিমানবন্দরগুলোর জন্য কভিড-১৯-এর গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, তাদের আয়ের উেস বৈচিত্র্য আনা প্রয়োজন।

অর্থ উপার্জনে বিমানবন্দরগুলোকে বেছে নিতে হবে এমন উৎস, যার বিষয়ে আগে কখনো ভাবা হয়নি। মূলত করোনা বিমানবন্দরের জন্য প্রাক-ভাইরাস যুগের থেকে একেবারেই নতুন বাস্তবতা হাজির করেছে। বৈশ্বিক বিমান পরিবহন খাত সম্প্রসারণের পরিপ্রেক্ষিতে প্রতিযোগিতায় টিকে থাকতে আগে এয়ারলাইনসগুলো আরো বেশি রানওয়ে, গেট ও টার্মিনালের বিষয়ে জোর দিত।

কিন্তু এখন মহামারীর ভীতি ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তাদেরকে আকাশে উড্ডয়নের বিষয়ে সতর্ক থাকতে হচ্ছে। সর্বোপরি এয়ারলাইনসগুলোর সামনে হাজির হয়েছে অনিশ্চিত ভবিষ্যৎ।

 

Comments (0)
Add Comment