সিগারেটের ধোঁয়ায় করোনাভাইরাস ছড়ায়!

সিগারেটের ধোঁয়ায় করোনাভাইরাস ছড়ায়!

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে বের হওয়া ড্রপলেট থেকে করোনা ছড়ায়।
সেই ব্যক্তি যদি ধূমপায়ী হয়-তাহলে তার ত্যাগ করা ধূমপানের ধোঁয়া থেকেও করোনা ছড়াতে পারে।

এমন শঙ্কা থেকে গেলো মাসে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধূমপানের বিষয়ে সতর্ক করেন বিশেষজ্ঞরা।
সতর্কতা আমলে নিয়ে বুধবার (১২ আগস্ট) স্পেনের গ্যালিসিয়ায় ধূমপান কার্যকরভাবে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

গণজমায়েত, রেস্তোরাঁ এবং পানশালা, যেখানে সামাজিক দুরত্ব মানা সম্ভব নয়- সেসব জায়গায় ধূমপানে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

Comments (0)
Add Comment