হাসান তামিম, ভিয়েনা থেকে : ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস এবং স্থায়ী মিশন যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করেছে। এই উপলক্ষে দুতাবাস প্রাঙ্গনে এক আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
সকালে দূতালয় এবং বাংলাদেশ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু করা হয় । পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু করা হয় । শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং এক মিনিট নীরবতা পালন করা হয় ।
বাংলাদেশ দুতাবাসের দূতালয় প্রধান তারাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দুতাবাস এবং স্থায়ী মিশনের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত, মিশন উপ প্রধান রাহাত বিন জামান, সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সভাপতি এম নজরুল ইসলাম, খন্দকার হাফিজুর রহমান নাসিম, আহমেদ ফিরোজ, সাইফুজ্জামান শেখ, রবিন মোহাম্মদ আলী, জান্নাতুল ফরহাদ, মজনু আজাদ, রানা বখতিয়ার সহ প্রবাসী বাংলাদেশীরা ।
রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত তার সমাপনি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ছিলে বিশ্ব নেতা। বিশ্ব তখন দুই ভাগে বিভক্ত ছিল। এক অংশ ছিলো শোষক অপর অংশ শোষিত। বঙ্গবন্ধু ছিলেন শোষিত মানুষের পক্ষে এবং তিনি ছিলেন শোষিত মানুষের নেতা ।