দ্য চায়না ফেডারেশন অব লজিস্টিক অ্যান্ড পারচেজিং জানায়, গত মাসে দেশটির পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএমআই) আগের মাসের তুলনায় কমে ৫০.১ পয়েন্টে দাঁড়িয়েছে। মার্চে পিএমআই ছিল ৫০.২ পয়েন্ট।
পিএমআইয়ের অবস্থান ৫০ পয়েন্টের ওপরে থাকলে তা স্বাভাবিক হিসেবে ধরা হয়। তবে সার্বিক কার্যক্রম স্বাভাবিকভাবেই বাড়ছে বলে জানিয়েছে ফেডারেশনটি।
এদিকে, চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধিতে ধীরগতি দেখা গেছে, যা হয়েছে ৬.৭ শতাংশ।